আপনি যদি Fiverr থেকে টাকা ইনকাম করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে Fiverr এ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার দক্ষতার আলোকে একটি Gig তৈরি করতে হবে। যখন কোন বায়ার সেই কাজটি করাতে ফাইবারে ঢুকবে কাজ করানোর জন্য, তখন আপনার দক্ষতা অনুযায়ী আপনার গিগ তাদের সামনে প্রদর্শিত হবে। এবং তখন তারা আপনাকে অর্ডার করবে। আপনি অর্ডার অনুযায়ী কাজ করে বায়ারকে ডেলিভারি দিবেন। ডেলিভারি দেয়ার সাথে সাথে বায়ার আপনার কাজটি গ্রহণ করতেও পারে অথবা ডিসসেটিসফাই করতে পারে। যখন বায়ার আপনার কাজটি বুঝে পাবে এবং বুঝে পাওয়ার পর আপনাকে পেমেন্ট করবে, তখন আপনার একাউন্টে সে কাজের পেমেন্ট জমা হয়ে যাবে।
Fiverr গিগ কাকে বলে?
গিগ হলো আপনি যখন ফাইবারে কাজ করবেন আপনার দক্ষতা অনুযায়ী আপনার দক্ষতার একটি চার্ট বা একটি থামনিল ইমেজ আপলোড করতে হবে যেটা দেখে এবার বুঝবে যে আপনি এই কাজটি করেন। ফাইবারের ভাষায় এটাকে গিগ বলা হয়। উদাহরণস্বরূপ নিচে কয়েকটি গিগ এর ছবি আপলোড করা হলোঃ

0 মন্তব্যসমূহ